Thursday, September 15, 2011

Megh




  রোদের আভায় তপ্ত শহর, সবাই যখন ক্লান্ত,
  হঠাৎ করে মেঘের গুরুম, হবে কেউ কি জানতো ?
  মেঘের আবির্ভাবে যখন, হল বৃষ্টিপাত,
  আমাদের এই ছোট্টো বাসায়, পড়ল মেঘের হাত ।
  মেঘ আমাদের চোখের মণি, মেঘ আমাদের হাসি,
  মেঘের আবির্ভাবে এখন, মজা রাশি রাশি ।
  মেঘের অনেক চাহিদা যে, কে করবে ফান্ড?
  সবাই বলে "কি যে করি, মেঘের অনেক ডিমান্ড!"
  "আক্কা দাদা" বলে বলে, মেঘের অনেক কদর,
  মেঘের কথা শুনলে পরে, সবাই করে আদর ।
  সকাল হলে বাড়িতে সব, ছোটাছুটি করে,
  মেঘের পিছে ছুটে ছুটে সবাই হাঁপিয়ে পড়ে ।
  বড় হয়ে কি যে হবে, ডাক্তার? ইঞ্জিনিয়ার?
  মেঘ বলে "চাই না কিছু, চাই ‘পাওয়ার রেঞ্জার’" ।
  রাতের বেলা হয় যখন, মেঘের পায় না ঘুম,
  তখনই তো মায়ের হাতে পড়ে দুমাদ্দুম!
  সাইকেলেতে চড়ে মেঘ, দেবে চাঁদে পাড়ি,
  দুষ্টুমিতে আজকে যেন মাতাল হল বাড়ি ।
  আজ আমাদের বাড়িতে শুধু, মেঘের আনাগোনা,          
  সবার শুধু একই কথা, মেঘ আমাদের সোনা ।